মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চরনারচর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান রতন কুমার তালুকদার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
চরনারচর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান রতন কুমার তালুকদার - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: ধর্ম যার যার উৎসব সবার এই প্রতিপাদ্য ও অসাম্প্রদায়িক চেতনার শ্লোগান নিয়ে সারাদেশের মতো সুনামগঞ্জে ও শুরু হতে যাচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা।

আসন্ন এই দূর্গোৎসবে সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন এবং সুনামগঞ্জবাসীকে দূর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রতন কুমার তালুকদার।

তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পূনরায় প্রার্থী হওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বিগত পাঁচ বছরে অবহেলিত চরনারচর ইউনিয়নের সর্বস্তারের মানুষের কল্যাণে সর্বাত্মকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি তার আমলে কতটুকু ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে সক্ষম হয়েছেন কি হন নাই তার বিচারের ভার ইউনিয়নবাসীর বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন।

চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন,এই সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতির ধারাকে সমুন্বিত রেখে গ্রামকে শহরের পরিণত করার লক্ষ্যে অবহেলিত আমার এই জনপদের মানুষজনকে যোগাযোগের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে তিনি পাচঁটি বছর রাস্তাঘাটের উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন । এই ইউনিয়নকে একটি আধুনিক,মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে পূনরায় আবারো চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগনের অকুণ্ঠ সমর্থনে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সবার জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি ইউনিয়নবাসীর জন্য শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই নির্বাচনে প্রার্থী হতে চান এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102