মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চান সাবেক বিএনপি নেতা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চান সাবেক বিএনপি নেতা - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: আসন্ন দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার টিকিট চান সাবেক বিএনপি নেতা আবদুল হামিদ (সাবেক মেম্বার)। ইতোমধ্যে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন।

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলেও বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এ নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক যুগ্ম আহবায়ক আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন বোর্ডে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আবদুল হামিদ আওয়ামী লীগে একজন অনুপ্রবেশকারী। তিনি ২০০৫ সালে উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত আবদুস ছোবহান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ এর সাক্ষরিত উপজেলা বিএনপির কমিটিতে তিনি অর্থ সম্পাদকের দায়িত্বপালন করেন। ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বিএনপির সমর্থিত প্রার্থী হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার অংশগ্রহণ করেছেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একাংশের লোকজন অর্থ পেয়ে তাকে নৌকা পাইয়ে দেন।

লিখিত অভিযোগে আরও বলা হয়, আবদুল হামিদ এবারও আওয়ামীলীগের মনোনয়ন পেলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হতাশ হবেন। এ ব্যাপারে অভিযোগকারী দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের তৃণমূল অনেক নেতাকর্মীরা বলেছেন, অনুপ্রবেশকারী আবদুল হামিদ এবারও টিকিট পেলে তৃণমূলমূল ভোটাররা হতাশা হবেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের যোগ্যপ্রার্থী উপজেলা আওয়ামী ছাত্রলীগর সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক, উপজেলা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আবুল মিয়াকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

আব্দুল হামিদ কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন আমাদের কমিটিতে আব্দুল হামিদ অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102