নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে দরকার দুই হাত এক করা। দরকার নারী-পুরুষের একত্রে কাজ করা। আমাদের অর্থনীতি ও শিক্ষাবান্ধব নেতা শেখ হাসিনা। তিনি নারীদেরকে খুব সম্মান করেন। হতদরিদ্র অসহায় মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন। আওয়ামীলীগ সরকার সরকার সবসময়ই আপনাদের পাশে আছে এবং থাকবে।
শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুরে ১৬ লাখ টাকা ব্যায়ে সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু ছেলেরা নানাভাবে মহান ধর্মের আবরণে অন্যায় কাজে লিপ্ত হয়। তাদের সঙ্গে আমরা আপোষ করবো না। স্বাধীনতার বিকল্প নাই। স্বাদীনতার বিকল্প মানে গোলামি করা। যারা বাংলাদেশের ক্ষতি করতে চায় তাদেরকে ছাড় দেয়া হবে না। নেপাল, জাপান, ব্রিটিশ ও আরবের আমরা গোলাম হতে চাই না।
সৈয়াদিয়ে শামছিয়া ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য সৈয়দ দুলাল, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সিলেট ল কলেজের প্রিন্সিপাল সৈয়দ মহসিন আহমদ প্রমুখ।