সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শেখ হাসিনার নেতেৃত্বে নারীরা অনেক এগিয়ে গেছেন-অপু উকিল

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১
শেখ হাসিনার নেতেৃত্বে নারীরা অনেক এগিয়ে গেছেন-অপু উকিল - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে শনিবার (২ অক্টোবর) দুপুর থেকে উপজেলা পরিষদ চত্ত জেলার মধ্যনগর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর ও ধর্মপাশাসহ তাহিরপুর উপজেলার বিভিন্ন জায়গা থেকে যুব মহিলা লীগের আগত শতশত নারী যুবলীগ কর্মীদের মিলন মেলায় পরিণত হয়।

দুপুর ১টায় উক্ত সম্মেলনের শুভ উদ্বোধন করে বাংলাদেশ কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। এসময় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতেৃত্বে নারীরা অনেক এগিয়ে গেছেন। তারা এখন সর্ব ক্ষেত্রে অবস্থান করছে। কারণ এদেশের নারীদের উন্নয়নের জন্য, তাদেরকে সাবলম্বী করার জন্য প্রধানমন্ত্রী বিশেষ অগ্রাধিকার দিয়েছেন। আমরা নারীরা দেশের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সব সময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।

তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আইরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের দপ্তর সম্পাদক রিনা চৌধুরী, সদস্য লাভলী সুলতানা, চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা, মধ্যনগর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শান্তা দাস, সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সদস্য হেনা আক্তার, তাহিরপুর উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মল্লিকা খাতুন, রেবা আক্তার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102