সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জের ২৩টি পূজা মন্ডপে জেলা পারিষদের আর্থিক অনুদানের চেক প্রদান

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
সুনামগঞ্জের ২৩টি পূজা মন্ডপে জেলা পারিষদের আর্থিক অনুদানের চেক প্রদান - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে পৌর শহরের ২৩টি পূজা মন্ডপে ২ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী প্রনব কান্তি রায়,রামকৃষ্ণ মিশনের সভাপতি ও সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,সাধারন সম্পাদক যোগেশ^র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমল বণিক,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস,শ্রম বিষয়ক সম্পাদক এড. আজাদুল ইসলাম রতন,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, শহরের সেবক সংঘ দক্ষিণ নতুনপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি অনুরাধা দাস মুন্নী,ফ্রেন্ডস্টাফ পূজা কমিটির সভাপতি শংকর বণিক,বিপ্রেশ রায় বাপ্পি,সন্তোষ রায়,কেন্দ্রীয় দূর্গবাড়ি মন্দির কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিন্টু চৌধুরী প্রমুখ।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, বাংলাদেশের ইতিহাসে সুনামগঞ্জ জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ আর খ্রিষ্টান সকল ধর্মের মানুষজন যুগ যুগ ধরে ধর্মীয় আচার অনুষ্ঠানে একত্রিত হয়ে সম্প্রীতির মাধ্যমে উদযাপন করে আসছেন। তিনি আসন্ন শারদীয় দূর্গোৎসবে এই করোনা ভাইরাসের মধ্যেও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করে সম্প্রীতির দৃষ্টান্ত সকলে মিলে স্থাপন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে ২৩টি পূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102