সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ট্রলির চাপায় এক যুবক নিহত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
ট্রলির চাপায় এক যুবক নিহত - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংর্ঘযে ট্রলির চাপায় কুদ্দুস মিয়া(২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মানিগাও এলাকার বাদাঘাট-বড়ছড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত গ্রাম রজনীলাইন গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

এসময় মোটরসাইকেলে থাকা তারেক নিয়া(২০) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার।

স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার বাদাঘাট বাজার থেকে কেনাকাটা শেষে কুদ্দুস মিয়া ও তারেক মিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল যুগে তাদের বাড়ি যাওয়ার পথে শিমুল বাগান সংলগ্ন মানিগাও এলাকার বাদাঘাট-বড়ছড়া সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলকে লকেলকল চাপা দেয়। পরে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ড্রাইভার কুদ্দুস মিয়া মারা যায়।

এ সময় মোটরসাইকেলের পিছনে বসা তারেক মিয়া ছিটকে পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত তারেক মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, খবর পুলিশ পেয়ে ঘটনার স্থলে পরিদর্শন করেছে এবং লাশা উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। তবে ঘটনার পর থেকেই ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102