দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ের কালনী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দ্বীপ বিশ্বাস নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হলেন, উপজেলার করিমপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চান্দপুর গ্রামের দিনমজুর হরিদাশ বিশ্বাসের ছেলে।
করিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরে বোনের সঙ্গে কালনী নদীতে গোসল করতে নদীতে যায় দ্বীপ বিশ্বাস। এসময় পানিতে নেমে তলিয়ে যায় সে। তার অনেক চেষ্টা করে তাকে পানি থেকে উদ্ধার করতে পারেনি। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।