সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

দিরাইয়ে আ’লীগের দুই গ্রুপের বিভক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
দিরাইয়ে আ'লীগের দুই গ্রুপের বিভক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন - Sunamganj Journal

দিরাই প্রতিনিধি: ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পৃথকভাবে পালন করেছে দিরাই উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় এমপি ড. জয়া সেনগুপ্তা অনুসারী আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে আনন্দ র‍্যালি বের করে।র‍্যালিটি দিরাই পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে এবং পৌর যুবলীগ সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, মহাজন সমিতির সভাপতি কামাল উদ্দিন, জিয়াউর রহমান লিটন, জাহেদ চৌধুরী, ইকবাল সরদার, ছাত্রলীগের পারভেজ রহমান, ইমন প্রমুখ।

এদিকে স্থানীয় আওয়ামীলীগের অপর অংশ আনন্দ র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন করেছে। বিকেল ৫ টায় দিরাই বাজারের লঞ্চঘাট রোডের দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ র‍্যালি বের হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দিরাই উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, প্রবীণ আওয়ামীলীগ নেতা মজির উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল সরদারের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, নুরুল ইসলাম, যুবলীগ নেতা নুরুজ্জামান, রায়হান মিয়া, শাহিন মিয়া, সুমন শহীদ, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, বর্তমান আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102