সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

পশ্চিম তেঘরিয়া এলাকায় দুর্ধষ চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
পশ্চিম তেঘরিয়া এলাকায় দুর্ধষ চুরি, স্বর্ণ ও নগদ টাকা লুট - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ শহরের পশ্চিম তেঘরিয়া বাগান বাড়ী এলাকায় বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সাংবাদিক আশিকুর রহমান পীরের বড় বোন সুরাইয়া আক্তারের বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় বাসায় ঢুকে সুরাইয়া দেখেন বাসার দরজার তালা ভাঙ্গা। রুমের ভিতরে ঢুকে দেখেন স্টিল আলমারি ও কাপড় রাখার ওয়াড্রব ভাঙ্গা। চুরেরা বাসা থেকে সাড়ে ৭ ভরি স্বর্ণ নগদ অর্থ ও মূল্যবান কিছু জিনিস পত্র নিয়ে গেছে।

চুরেরা ছাদের দেয়াল ছিদ্র করে কৌশলে ছাদের সিড়ি ঘরের দরজা খুলে ফেলে পরে ঐ দরজা দিয়ে নিচে এসে মূল দরজার তালা ও লক ভেঙ্গে ফেলে। সেখান থেকে স্বর্ণ ও কিছু নগদ টাকা এবং মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বাসা ফাঁকা থাকায় চুরেরা শেষ রাতের দিকে চুরির ঘটনা ঘটিয়েছে।

সুরাইয়া আক্তারের স্বামী তওফিকুল আম্বিয়া চৌধুরী শিপু বলেন, আমি গতকাল সিলেটে গিয়েছিলাম আমার অসুস্থ চাচাতো ভাইকে দেখতে। বাসায় কেউ ছিল না আর এই সুযোগে আমার স্ত্রী’র বাসায় রাখা স্বর্ণ নগদ অর্থ ও কিছু মূল্যবান জিনিস পত্র নিয়ে গেছে চোরেরা। আমি মৌখিক ভাবে সদর থানা পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে আমার বাসা পরিদর্শন করে গেছেন।

পরিদর্শনকারি সুনামগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এস আই) রুপক বলেন, আমরা ঘটনাস্হল পরিদর্শন করেছি। তাদেরকে বলেছি কাউকে সন্দেহ হলে জানানোর জন্য। এ ছাড়া বাগান বাড়ী পয়েন্টে সিসি ক্যামেরা দেখে কাউকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করবও। থানায় অভিযোগ বা মানলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102