মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

নাটকে আবারো ক্রিকেটার জাভেদ ওমর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
নাটকে আবারো ক্রিকেটার জাভেদ ওমর - Sunamganj Journal

বিনোদন ডেস্ক: জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর। ২০১৯ সালে ক্রিকেট নিয়ে নির্মিত ‘বাইশ গজের ভালোবাসা’ শিরোনামের নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এবার এই ক্রিকেটারকে দেখা যাবে ‘মাশরাফি জুনিয়র’ নাটকে। আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন আসফিদুল হক। আর সংলাপ রচনা করেছেন মো. মারুফ হাসান। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

দীপ্ত টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। আজকের পর্বে দেখা যাবে ক্রিকেটার জাভেদ ওমরকে। নাটকের নামে মাশরাফি থাকলেও এটি বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফির জীবনী নয়। এতে ‘জুনিয়র মাশরাফি’ অর্থাৎ মণি চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী সাফানা নমনি।

‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’—মাশরাফি জুনিয়র। আলিয়াকে বিদায় করে বাড়িটা নিয়ন্ত্রণে নেয় সোহানা; তবে জন্ম দেয় আরেক সন্দেহের। সোহানার ভয়ে বাসার মতো অফিসেও রুনাকে সমীহ করার ভান করে সাদিক। অ্যাকাডেমিতে চান্স পাবার লড়াইয়ে মণি আয়ানের দল সেলিব্রেটি ক্রিকেটার জাভেদ ওমরের মুখোমুখি হয় অলস্টার ক্লাবের। ওদিকে দাদাভাইয়ের অস্ত্র কারখানায় ঝামেলা পাকানোর চেষ্টা করে মানিক। সোহানার ফন্দি ধরা আর মাঠের চ্যালেঞ্জ, দুটোতেই কি মণি সফল হতে পারবে? এ প্রশ্ন রেখে নাটকটি দেখার আহ্বান জানিয়েছেন নির্মাতা।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম প্রমুখ। ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102