মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘চোরাচালান ঠেকাতে ব্যর্থ হলে ওসি-ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা’

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
‘চোরাচালান ঠেকাতে ব্যর্থ হলে ওসি-ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা’ - Sunamganj Journal

স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে ব্যর্থতার দায় স্থানীয় প্রশাসনকেও নিতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। চোরাচালান বন্ধে কাঙ্ক্ষিত ফল না এলে সংশ্লিষ্ট থানার ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একইসঙ্গে আগামী ১ আগস্ট থেকে সীমান্ত এলাকায় সমন্বিত চিরুনি অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্থানীয় সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশাসনের চোখের সামনে দিয়ে চোরাই পণ্য বা গরু-মহিষের চালান সীমান্ত অতিক্রম করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। থানা কিংবা প্রশাসনিক কার্যালয়ের একেবারে সামনে দিয়ে যদি চোরাচালানের গাড়ি ঢুকে যায় এবং তা দেখেও চোখ বন্ধ রাখা হয়, তাহলে এবার সেই দায় এড়ানো যাবে না। এ ধরনের ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট ওসি-ইউএনওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্তে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। জুলাই মাসজুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে ১ আগস্ট থেকে পূর্ণাঙ্গ অভিযান শুরুর কথা জানান তিনি।

এর আগে সীমান্তবর্তী গ্রামগুলোর জনপ্রতিনিধি, মুরুব্বি ও আলেম-ওলামাদের নিয়ে সচেতনতামূলক বৈঠক আয়োজনেরও তাগিদ দেন তিনি, যাতে সাধারণ মানুষও এই নজরদারিতে অংশ নিতে পারেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের নিয়ে বসতে হবে জনপ্রতিনিধিদের। সামাজিকভাবে সচেতনতা তৈরি করে জনগণকেও এই পাহারায় সম্পৃক্ত করতে হবে।

মন্ত্রী জানান, সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে আসলে তার সুফল পড়বে সামগ্রিক জনজীবনে। প্রবাসীরাও তখন নিরাপদে দেশে ফিরে বিনিয়োগে আগ্রহী হবেন। পরিস্থিতির উন্নতির ভিত্তিতে ধাপে ধাপে এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102