দিরাই প্রতিনিধি: দিরাই উপজেলার আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যেগে বিদ্যালয় কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৭ জুলাই) দুপুরে বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: সজ্জাদ আলী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডহক কমিটির অভিভাবক সদস্য জনাব ছাদিকুর রহমান আশিক মিয়া ও সহকারী প্রধান শিক্ষক বাবু রানু রঞ্জন পুরকায়স্থ।
এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষক প্রবীর চদ্র দাস, মো: শাজাহান আলী, মো: ফয়জুর রহমান, মো: শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।পাশাপাশি শিক্ষার্থীদের মায়েরা যেন স্বাবলম্বী হতে পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে এবং প্রয়োজনীয় উদ্যেগ গ্রহণ করার ব্যাপারে আলোচনা করা হয়।
এ সময় ইসলামি রিলিফ বাংলাদেশ কতৃক তালিকাভুক্ত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামি রিলিফ বাংলাদেশ এর কো-অর্ডিনেটর শফি কামাল।