সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা, নদী রক্ষায় জোর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভা, নদী রক্ষায় জোর - Sunamganj Journal

মোহাম্মদ নূর: সুনামগঞ্জ জেলার বালুমহালসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং নদী রক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ জুলাই দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

‎​সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় জেলার পরিবেশ রক্ষা ও সরকারি রাজস্ব সুরক্ষায় বালুমহাল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

‎​উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এছাড়া জেলার আইনশৃঙ্খলা ও টাস্কফোর্স অভিযান জোরদারকরণ বিষয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। সভায় জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।‎

‎​সভায় বক্তারা জেলার বালুমহালসমূহের আইনানুগ ও নিয়মতান্ত্রিক পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন এবং নির্বিচারে নদীর পাড় কাটা প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও টাস্কফোর্সের নিয়মিত অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিয়ম অমান্য করে এবং পরিবেশের ক্ষতি করে কোনোভাবেই বালু উত্তোলন করতে দেওয়া হবে না এবং এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102