সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ট্রাইব্যুনালে আ. লীগের বিচারের তদন্ত চলছে-চিফ প্রসিকিউটর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
ট্রাইব্যুনালে আ. লীগের বিচারের তদন্ত চলছে-চিফ প্রসিকিউটর - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আদালতের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্তের আইনি সুযোগ রয়েছে।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না, তা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে। তদন্ত শেষে যদি দলটির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়, তাহলে চিফ প্রসিকিউটর হিসেবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিনুল ইসলাম বলেন, তদন্তে মানবতাবিরোধী অপরাধসহ উত্থাপিত অভিযোগের সত্যতা মিললে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় আওয়ামী লীগের বিচার করা সম্ভব। অভিযোগ আদালতে প্রমাণিত হলে দলটিকে নিষিদ্ধ ঘোষণা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগও আইনে রয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইন—উভয় আইনের আওতায়ই কোনো সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করার সুযোগ রয়েছে। এ দুটি আইনের সংশোধনের মাধ্যমে যে আইনি কাঠামো তৈরি হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের সময়েই প্রণয়ন করা হয়েছিল।

চিফ প্রসিকিউটর বলেন, সন্ত্রাসবিরোধী আইনের অধীনেই আওয়ামী লীগ সরকার একসময় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। বর্তমানে একই আইনি কাঠামোর আওতায় আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করা হচ্ছে।

ব্রিফিংয়ে তিনি ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আনা হত্যাসহ বিভিন্ন অভিযোগের বিষয়ও তুলে ধরেন।

তিনি আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ডসহ কয়েকটি নির্দিষ্ট মামলায় তাকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে শনিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিচারের দাবি উঠেছে, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102