মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পুস্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পুস্পস্তবক অর্পণ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নৃশংস হত্যাকান্ডে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাদের রুহের মাগফেরাত কামনা করে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের পক্ষ থেকে জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আজ ১৫ই আগস্ট সকালে শহরের ঐতিহ্য যাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুস্পস্তবক অর্পন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোঃ আনিসুর রহমান।

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পুস্পস্তবক অর্পণ - Sunamganj Journal

এ সময় উপস্থিত ছিলেন, সুনামঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, স্টাফ নার্স সুপার ভাইজার ডা. বোরহান উদ্দিন, স্টোরকিপার সোলেমান আহমদসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের পুস্পস্তবক অর্পণ - Sunamganj Journal

শেষে হাসপাতালের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডাঃ মোঃ আনিসুর রহমান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ রফিকুল ইসলাম, স্টাফ নার্স সুপার ভাইজার ডা. বোরহান উদ্দিনসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দরা।

হাসপাতালের রোগীদের মধ্যে উন্নত খাবার পরিবেশন করা হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102