মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

মানের গোলে এগিয়ে গিয়েও হারলো আল নাসর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
মানের গোলে এগিয়ে গিয়েও হারলো আল নাসর - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না রোনালদো-মানেদের ক্লাব আল নাসরের। প্রো লিগে নিজেদের অভিষেক ম্যাচে সাদিও মানে গোল পেলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। আল ইত্তিফাক তাদের হারিয়ে দিয়েছে ২-১ গোলে।

আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে হাঁটুর ইনজুরিতে পড়া রোনালদো এই ম্যাচে খেলতে পারেননি। তাকে ছাড়াই শুরুটা দারুণ করেছিল আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই অভিষিক্ত মানে গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে কিং সালমান ক্লাব কাপের চ্যাম্পিয়নরা।

কিন্তু বিরতির পর মাত্র ৬ মিনিটের ব্যবধানে সব ওলট-পালট হয়ে যায়। ৪৭ মিনিটের মাথায় ইত্তিফাকের রবিন কোয়াইসন গোল করে সমতা ফেরান। আর ৫৩ মিনিটের মাথায় মুসা দেম্বেলে গোলে করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে আল নাসর আর গোল পায়নি। পারেনি ম্যাচে ফিরতে। তাতে ২-১ গোলের হার দিয়ে প্রো লিগের নতুন মৌসুম শুরু করে আল-নাসর।

দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে আল তাওউনের মুখোমুখি হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102