সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল থেকে রাজধারীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, চিকিৎসক বোর্ডের সদস্যরা এখন দিনে দুই থেকে তিনবার বৈঠক করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনা করছেন। তার শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, তার (খালেদা জিয়া) লিভারের যে সমস্যা ছিল, সেটা এখনও আছে। যখন ওনার লিভারের সমস্যা তৈরি হয়েছিলো, তখন যদি বিদেশে নিয়ে চিকিৎসা করানো হতো, তাহলে বর্তমানে তার লিভারের যে জটিলতা সৃষ্টি হয়েছে, তা হতো না। যেহেতু তাকে বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার, সেহেতু দেশে হাসপাতালে রেখেই ওনার লিভারের সমস্যা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা  চলছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, ডায়াবেটিস, কিডনি, লিভার চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। যার কারণে তাকে মাঝে মাঝে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

গত ৯ আগস্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা করাতে এভারকেয়ার হাসপাতালে যান। সেদিনই চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102