মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জাতীয় শোক দিবসে নাশকতার হুমকি নেই-ডিএমপি কমিশনার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
জাতীয় শোক দিবসে নাশকতার হুমকি নেই-ডিএমপি কমিশনার - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জঙ্গি হামলা বা অন্য কোনো নাশকতার হুমকি নেই। তবু, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলন, ধানমন্ডি ৩২ নম্বরের আশপাশের প্রতিটি জায়গা নিরাপত্তাবলয়ের ভেতরে রাখা হয়েছে। আশপাশে যত মেস-হোটেল আছে, কয়েকদিন ধরে প্রতি রাতে প্রতিটিতে একাধিকবার আমরা নিরাপত্তার জন্য তল্লাশি করছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর আমরা এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেবো। এজন্য দুই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

যারা ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসবেন, তাদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ব্যাগ, চাকু কিংবা অন্য কোনোকিছু নিয়ে আসবেন না। প্রত্যেক লোককে আর্চওয়েতে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। গেটে মেটাল ডিটেক্টর থাকবে।

তিনি বলেন, জাতীয় শোক দিবসে নিরাপত্তার পূর্বপ্রস্তুতি হিসেবে রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। মেস, হোটেল ও আবাসিক এলাকায় চেক করা হচ্ছে, কোনো সন্ত্রাসী বা দুস্কৃতকারী আশ্রয়-প্রশ্রয় নিয়েছে কি না। নির্বাচনের বছরে কেউ যাতে নাশকতার মাধ্যমে সরকার ও পুলিশকে বিব্রত করতে না পারে।

সাইবার জগতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে, জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলন, সিটিটিসি ও ডিবির সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, কোনো হুমকি আছে কি না। সার্বিকভাবে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি, আশা করছি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষ যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন, তারা নিরাপত্তার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন।

ঢাকা মহানগর পুলিশের প্রধান বলেন, ১৫ আগস্ট ঘিরে কোনো সুনির্দিষ্ট জঙ্গি হামলার তথ্য নেই। তবু, আমরা মনিটরিং করছি, আমরা সতর্ক আছি। গত পরশুদিন দেখলাম, ‘ইমাম মাহাদীর কাফেলা’ নামক নতুন একটি জঙ্গি সংগঠন। সিলেট থেকে এই জঙ্গি সংগঠনের ১০ জনকে সিটিটিসি গ্রেপ্তার করেছে।

১৫ আগস্টকে ঘিরে সাইবার হামলার হুমকি এসেছে। ডিএমপির কোনো চ্যালেঞ্জ আছে কি না? এ বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, আমাদের কোনো চ্যালেঞ্জ নেই৷ এবারের চ্যালেঞ্জ—লোক সমাগম অন্যবারের তুলনায় অনেক বেশি হবে। লোক সমাগম ম্যানেজ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ২০ থেকে ৩০ শতাংশ লোক এবার বেশি হবে। এছাড়া, অন্য কোনো চ্যালেঞ্জ নেই।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এ হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এবং অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান
উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102