রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হজের খরচ বাড়ছে ৫৯ হাজার টাকা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
হজের খরচ বাড়ছে ৫৯ হাজার টাকা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় প্রত্যেক হজযাত্রীকে ঘোষিত প্যাকেজমূল্যের অতিরিক্ত আরও ৫৯ হাজার টাকা দ্রুত সময়ের মধ্যে জমা দিতে হবে। সৌদি আরবের মিনায় হজযাত্রীদের অবস্থানের প্রকৃত খরচ বৃদ্ধির কারণে হজের খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা মহামারির কারণে সৌদি সরকার বিলম্বে ঘোষণা দেওয়ায় এবং সৌদি আরব থেকে প্রকৃত খরচের বিবরণী না পাওয়ায় সম্ভাব্য ব্যয় বিবেচনা করে প্রভিশনাল হজ প্যাকেজ প্রস্তুত করা হয়েছিল। গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়। প্যাকেজ ঘোষণার পরও পরবর্তীতে সৌদি সরকার থেকে অতিরিক্ত কোনো চার্জ আরোপ করা হলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং কোনো অর্থ অব্যয়িত থাকলে তা হাজিদের ফেরত দেওয়া হবে—এ শর্তে গত ১১ মে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল।

তিনি জানান, গত ২৫ মে সৌদি সরকার মিনায় অবস্থানস্থলের ভিত্তিতে ৪ ক্যাটাগরিতে বিভক্ত করে ৪ ধাপের ব্যয়ের বিবরণ নির্ধারণ করেছে। এর মধ্যে সর্বনিম্ন ব্যয়ের ধাপ ‘ডি’ ও ‘সি’ প্রকাশ করেছে। ওই তথ্য অনুযায়ী মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ৮ হাজার ৬৪০ সৌদি রিয়াল এবং ‘ডি’ অনুসারে ৭ হাজার ৪৯০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মোয়াল্লেম ফি ‘সি’ অনুসারে ১ লাখ ৫ হাজার ৫৯৭ টাকা ও মোয়াল্লেম ফি ‘ডি অনুসারে ৭৪ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়।

উন্নত মানের বাস সার্ভিস, ট্রেন ভাড়া ও বাড়ি ভাড়া থেকে উভয় প্যাকেজে কিছু অর্থ সাশ্রয় করা গেছে, জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ওই সাশ্রয় এবং বাংলাদেশের হজযাত্রীদের আর্থ-সামাজিক অবস্থা ও হজযাত্রীদের প্রতি বর্তমান সরকারের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা উভয় প্যাকেজে সৌদি আরবে আবশ্যকীয় ব্যয় ৫৯ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ ব্যয় বৃদ্ধি অনুমোদন হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, টাকা গ্রহণের জন্য ২৮, ২৯ ও ৩০ মে সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ লক্ষ্যে আগামী শনিবার (২৮ মে) দেশব্যাপী তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।

হজযাত্রীরা পে-অর্ডারের মাধ্যমে ওই টাকা ধর্ম মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা, মতিঝিল, ঢাকার ০০০২৬৩৩০০০৯০৮ নম্বরে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর ৩০ মে, ২০২২ এর মধ্যে জমা দেবেন। এজন্য ঢাকার আশকোনায় হজ অফিসে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা সমপরিমাণ অর্থ নিজ নিজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা দেবেন।

এর আগে ঘোষিত হজ প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৪ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছিল। প্যাকেজ-২ এ ধরা হয় ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ দুটি প্যাকেজের সঙ্গে এখন বাড়তি ৫৯ হাজার টাকা যোগ হবে। ফলে, প্যাকেজ-১ এর খরচ বেড়ে হবে ৪ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা ও প্যাকেজ-২ এর খরচ বেড়ে হবে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা। এছাড়া, বেসরকারি ব্যবস্থাপনায় ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকার সঙ্গে ৫৯ হাজার টাকা যোগ হয়ে মোট ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা খরচ হবে।

আগামী ৫ জুন হজ ফ্লাইট শুরু হবে। শেষ হবে ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হবে। শেষ হবে ১৪ আগস্ট।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102