সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
শাল্লায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর ফাইনাল ম্যাচ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার বিকালে স্থানীয় শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১নং আটগাঁও ইউপি একাদশ ও ৩নং বাহাড়া ইউপি একাদশের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়।

এতে উপজেলার ৪টি ইউনিয়নই অংশ গ্রহণ করে।

খেলায় বাহাড়া ইউপি একাদশ আটগাঁও ইউপি একাদশের কাছে ৩-১ গোলে হারলেও বাহাড়ার বালিকা দল ৩-০ গোলে ২নং হবিবপুর ইউনিয়নের বিরুদ্ধে জয়লাভ করে।

আগামী ২৬মে উপজেলার বিজয়ী দল দুটি সুনামগঞ্জ জেলা পর্যায়ে অংশ গ্রহন করবে।

জাতীয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শাল্লা উপজেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে।

খেলা শেষে অনুষ্টানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বিজয়ী ও রানার্স আপ দলগুলোর অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।

এসময় বিশেষ অথিতি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান অমিতা রাণী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিনা আক্তার, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বাহাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সজল চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাসুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার শেখ ফজলুল করিম ও মুক্তিযোদ্ধা জগদীশ সরকার উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের মেম্বার ও মহিলা মেম্বার, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজারো উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
বালক ও বালিকা অনুর্ধ ১৭ এর ফাইনাল খেলা দুটি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কালিপদ রায় পরিচালনা করেন। তাঁর সাথে সহযোগী হিসেবে প্রভাংশু তালুকদার ও মোঃ সৈকত হোসেন দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ২৩ মে শুরু হয়ে ২৪মে মঙ্গলবার শেষ হয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102