তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুরে হাওরে মাছ ধরায় নিষিদ্ধ সাড়ে ৭’শ পিছ প্লাস্টিকের চাঁই (মাছ ধরার বিশেষ যন্ত্র) আটক করেন ইউএনও মো. রায়হান কবীর।
সোমবার (২৩ মে) বিকেলে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের উত্তর পার্শ্বের রাস্তা দিয়ে ৩টি অটারিক্সাভর্তি প্লাস্টিকের চাঁই তাহিরপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের নজরে এলে তিনি তাৎক্ষণিক কর্তব্যরত আনসারদের পাঠিয়ে প্লাস্টিকের চাঁইগুলো আটক করেন। পরে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী জিয়া উদ্দিনকে ডেকে এনে একটি কক্ষে জব্দ করে রাখার নির্দেশ দেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, আটককৃত প্লাস্টিক চাঁইগুলো পরিবেশ ধংসকারী। এগুলো নস্ট হলেও অপচনশীল। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রকাশ্যে এগুলো আগুনে পাড়ানো হবে।