নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যায় কবলিত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি, নোয়াগাঁও, ছোকলাপুর গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রিছ আলী বীরপ্রতীক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য তারেক আহমদ, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান,সাদিকুল ইসলাম সাদিক, জহিরুল ইসলাম, ইসলাম উদ্দিন, হাসান আলী, শাহজাহান মিয়া, জাকির হোসেন, আরমান আলী মেম্বার, জেলা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তাহের আহমদ মন্টি, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের সহসম্পাদক হেলাল আহমদ প্রমুখ।

এসময় লক্ষীপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।