রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২২ মে, ২০২২
তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাহিরপুরে সেবাগ্রহীতাদের ই-নামজারী,ভূমি উন্নয়ন কর আদায়,ডাটা রেজিস্ট্রেশন,কবুলিয়ত সম্পাদন করা হয়েছে।

রোববার দুপুরে তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,শওকত হাসান,মনিরাজ শাহ,আবির হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।

পরে ভূমিহীন কৃষকদের মাঝে কবুলিয়ত বিতরণ ও সেবাগ্রহীতাদের নিকট খাজনা আদায়ের ডিসিআর প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ই নামজারী,ভূমি উন্নয়ন কর আদায়,ডাটা রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিয়েছেন।এতে করে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম কমেছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102