সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২০ মে, ২০২২
সুনামগঞ্জে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, আওয়ামীলীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অরিন্দম অমিও মৈত্র, শামসুল আবেদিন রাজন প্রমুখ।

এসময় সদর উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড়, হালুয়ারঘাট, রহমতপুর, পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকার এক হাজার ১০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, ঔষধ, মোমবাতি, দিয়াশলাই সহ শুকনো খাবার

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, আগাম বন্যায় অনেকের বোরো ফসল নষ্ট হয়েছে। এর পরপরই পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। সদর উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা করা হবে। বন্যার্তদের মধ্যে উপজেলা পরিষদ এর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102