মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

ধর্নাঢ্য ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিকের শেষ-নিঃশ্বাস ত্যাগ, বিভিন্নজনের শোক প্রকাশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
ধর্নাঢ্য ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিকের শেষ-নিঃশ্বাস ত্যাগ, বিভিন্নজনের শোক প্রকাশ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার ৮নং চাকুয়া ইউনিয়নের চাকুয়া নয়বাড়ির বিশিষ্ট শিল্পপতি ও সালিশ ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিক পরলোক গমণ করেছেন। তিনি বেশকিছুদিন ধরে হার্ডের সমস্যা ও রক্তশূন্যাসহ নানান রোগে ভূগছিলেন।

গত ২৩ এপ্রিল রোজ শনিবার দুপুর ২টা ১৮মিনিটে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক (মৃত্যুবরণ) গমন করেন।

তিনি সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের আপন বড় ভগ্নিপতি।

মৃত্যুকালে স্ত্রী কনিকা ভৌমিক,এক মেয়ে কংঙ্কা ভৌমিক, একমাত্র মেয়ের জামাই (জামাতা) সেনাাবহিনীর কর্মরত সদস্য শ্যামল সরকার, দুই ছেলে নেত্রকোনা জজকোর্টের এ্যাডভোকেট অমিয় ভৌমিক ও অনিক ভৌমিক, আপন ভাই ধর্মপাশা উপজেলার সুখাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. সন্তোষ ভৌমিক আত্মীয় স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই এলাকায় স্বপরিবারে নিজের বাসায় বসবাস করে আসছিলেন। ওই দিন সকালে তিনি শরীরে অস্বস্তিবোধকরলে পরিবারের লোকজন তাকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওই দিন সন্ধ্যায় অকাল প্রয়াত স্বর্গীয় অন্তোষ ভৌমিকের মরদেহ তার গ্রামের বাড়ি চাকুয়া (নয়াবাড়িতে) গ্রামে নিয়ে আসা হলে লোকে লোকারন্য হয়ে তাকে এক নজর দেখতে এক হৃদয় বিধারক দৃশ্যর অবতারণা হয়। রাত ১০টায় মরদেহ তার বাগান বাড়িতে নিয়ে সৎকার করা হয়।

তাকে এক নজর দেখতে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন চাকুয়া গ্রামের প্রাক্তন শিক্ষক স্মৃতি মাষ্টার ভৌমিক, চাকুয়া গ্রামের সালিশ ব্যক্তিত্ব রবেন্দ্র বিশ্বাস, সুখাইর হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা. সন্তোষ ভৌমিক,তার সহধর্মিনী বিভা ভৌমিক,মোহনা টিভির সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দিরাই উপজেলার চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার,ব্র্যাক কর্মকতা প্রনয় দাস,দূর্গেশ ভৌমিক উৎপল ভৌমিক লুটন,রতন ভৌমিক,চাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য বিজন ভৌমিক (আক্কল),প্রয়াত অন্তোষ ভৌমিকের,প্রয়াতের আপন ভাতিজা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (রুয়েট)এর শিক্ষার্থী সৌমিত্র ভৌমিক শুভ প্রমুখ।

নেতৃবৃন্দরা এক শোকবার্তায় বলেন,বিশিষ্ট শিল্পপতি ও সালিশ ব্যাক্তিত্ব অন্তোষ ভৌমিকের অকাল মৃত্যুতে এলাকার এক উজ্জল নক্ষত্রের পতন হয়েছে যা কোনদিন পূরণ হবার নয়। শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আগামী ৫ মে রোজ বৃহস্পতিবার চাকুয়া গ্রামের নিজ বাড়িতে বৃহত্তর পরিসরে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সবাইকে উপস্থিত থানার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102