রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

জামালগঞ্জে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
জামালগঞ্জে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন ২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে সুনামগঞ্জে জামালগঞ্জে ১৫০ জন ও গৃহহীন পরিবারের সদস্যদের হাতে ২ শতক জমি সহ পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিল সহ চাবি হস্তান্তর করেন।

এতে দুঃস্থ ও অসহায় মানুষ গুলোর ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ হবে।

দেশ ব্যাপী কর্মসুচী অংশ হিসেবে জামালগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অলিদুজ্জামান।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলার প্রকল্প কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিনা রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা আবু তাহের, উপজেলা উপ সহকারী প্রকৌশলী আনিসুরজ্জামান আনিস, জনস্বাস্থ্য প্রকৌশলী রাম কুমার সাহা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার সাজিব, আক্তারুজ্জামান, যুবলীগের সভাপতি আবুল খয়ের, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ উপজেলা এনজিও কমিটির সভাপতি সাইফ উল্লাহ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জামালগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প হতে ১ শত ৫০ টি ঘরের চাবি হস্তান্তর করেন। তিনি আরও বলেন, যারা সহযোগিতা করেন, তাদের কৃতঞ্জতা প্রকাশ করা একান্ত প্রয়োজন। ভুমি ছিলনা, ঘর ছিলনা, মাননীয় প্রধান মন্ত্রী ৩২ হাজার ৯ শত ৪ টি পরিবারের মাঝে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102