রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

হাওরে কাস্তে হাতে শিশুরা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
হাওরে কাস্তে হাতে শিশুরা - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধি: ইউএনও’র মাইকিং, চারদিকে পানির উলি, গাঙ্গের পানি খালি বাড়ের, সব সময় ডরের মধ্যে থাকি, কোন সময় বাঁধ ভাইঙ্গা ক্ষেত তলইয়া যায় ! এদিকে ব্যপারী (ধান কাটার শ্রমিক) আসে নাই, ক্ষেত করছিলাম ত্রিশ কেদার, কাটছি মাত্র আটারো কেদার, তাই উপায় না দেইখ্যা আমার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া একামাত্র ছেলে, অষ্টম ও নবম শ্রেণিতে পড়ুয়া দুই ভাতিজা ও ভাই মিলে নিজেরাই ধান কাটা লাগাইছি। কামলার লাইগ্যা বইয়া থাকলে তো পাইন্যে ভাসাইয়া নিলে তো সব শেষ। আগে খাওয়া, পরে লেখা-পড়া। বাড়ির বেটাইতে মিলে ধান কাটি, রাতে ধান ভাঙ্গাই আর বাড়ির বেইটাইনে খলাত ধান শুকায়। আর চার-পাঁচ দিন সময় পাইলেই অয়।

এসব কথাগুলো বলছিলেন শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওর উপ-প্রকল্পের আওতাধীন প্রতাপপুর গ্রামের কৃষক দুলাল চন্দ্র দাস (৫৮)।

হাওরে বাঁধ ভেঙ্গে বা উপচে ফসল ডুবির ঘটনা ঘটছে। চৈত্র মাসের মাঝামাঝিতে হঠাৎ নদীর পানি বেড়ে শাল্লা উপজেলার ছোট ছোট কিছু হাওর তলিয়ে যায়। এরপর নদীর পানি আবার কমতে শুরু করলে কৃষকেরা আশায় বুক বাধে। কিন্তু বৈশাখের শুরুতেই আবার নদীর পানি আগের থেকে বেশী বেড়ে যাওয়ায় যেকেনো সময় বাঁধ ভেঙ্গে হাওরের ফসলহানীর আশংকা থেকে ধান কিছুটা পাকার সঙ্গে সঙ্গেই শুরু হয় ধান কাটার তোড় জোড়। বয়স্ক মানুষের পাশাপাশি এখন একাজে হাত লাগাচ্ছে শিশুরাও।

গত দু’দিন সুনামগঞ্জের শাল্লা উপজেলার অধিকাংশ হাওর ঘুরে দেখা গেছে, মহিলা ও শিশুরা কাস্তে হাতে পরিবারের পুরুষ সদস্য ও শ্রমিকদের পাশাপাশি ধান কাটছে। ফসল তলিয়ে যাওয়ার আশংকা থেকেই দ্রুত ধান কেটে গোলায় তুলতেই মহিলা ও শিশুরা একাজে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন।

শনিবার ২৩ এপ্রিল সকাল ১০টায় ছায়ার হাওরে গিয়ে দেখা যায়, সুখলাইন গ্রামের কল্যাণব্রত দাস (৫৫) তাঁর সপ্তম শ্রেণিতে পড়ুয়া একমাত্র ছেলে সম্রাটকে নিয়ে ধান কাটছেন।

তিনি বলেন, দশ কেদারের মধ্যে সাত কেদার কাটছি। ক্ষেতে ডগইরা (বৃষ্টির পানি) লেগেছে। শ্রমিকরা কাটতে চায় না, তাই বাপ-বেটা মিল্লাই কাটা লাগাইছি। একটু অদূরে ছাওর হাওর উপ-প্রকল্পের শান্তিপুরের লাগোয়া বন্দে একদল শিশু শ্রমিকদের ধান কাটতে দেখে তাদের কাছে গিয়ে কথা হয় মিঠুন, প্রহর, ইমন, কনক, স্বচ্ছ ও পলাশদের সাথে। তাদের প্রত্যেকের বাড়ি ডুমরা গ্রামে এবং প্রত্যেকেই শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ট থেকে দশম শ্রেণির ছাত্র। তাদের দলনেতা একদশ শ্রেণিতে পড়ুয়া কনক এপ্রতিবেদককে বলেন, আমাদের গ্রামের লাগোয়া কৈয়ারবন ও পুটিয়ার বন চৈত্র মাসেই তলিয়ে গেছে। তাই অন্যের জমিতে ধান কেটে পারিশ্রমিক নিয়ে নিজের পরিবারের সাহায্যের পাশাপাশি যাদের ধান কাটছি তাদেরও কিছুটা উপকার হচ্ছে। আসলে আমরা বিশ জন ছাত্র আমাদের বিবেক-বোধ থেকেই এটা করছি।

বিষয়টি নিয়ে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেবের সাথে কথা হলে তিনি বলেন, এটাতো শিক্ষার্থীদের একটি মহৎ উদ্যোগ। এই দুর্যোগকালে স্কুল-কলেজের শিক্ষার্থীদের ধান কাটায় ঝাপিয়ে পড়াটা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102