রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

চলছে বোরো ধান কাটার উৎসব, আছে শঙ্কাও

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
চলছে বোরো ধান কাটার উৎসব, আছে শঙ্কাও - Sunamganj Journal

অনলাইনে ডেস্ক: ফসল তোলাকে কেন্দ্র করে বাংলা সনের সৃষ্টি। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী চলছে বৈশাখ মাস। এ মাসে কৃষকের বাড়িতে আনন্দের আসে। নতুন ফসল তুলে গোলা ভরবে কৃষক। এই আশায় বুক বেঁধে থাকে তারা।

ঋতু হিসেবে এটা গ্রীষ্মকাল। এই সময়ে গ্রামের কৃষক মাঠে ধান কাটতে থাকে। তাই বসে নেই মৌলভীবাজার জেলার কৃষকরাও। জেলার তিনটি হাওর হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওরে পবিত্র রমজানে সোনার ফসল গোলায় তুলতে কাকডাকা ভোরে মাঠে যাচ্ছেন কৃষকরা।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর জেলায় বোরো ধানের আবাদ হয়েছে ৫৭ হাজার ৫৭০ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৫৫ হেক্টর, রাজনগরে ১৩ হাজার ৭৩০ হেক্টর, কুলাউড়ায় ৮ হাজার ২১৫ হেক্টর, জুড়ীতে ৫ হাজার ৮০০ হেক্টর, বড়লেখায় ৫ হাজার ৪০ হেক্টর, কমলগঞ্জে ৪ হাজার ৫১০ হেক্টর ও শ্রীমঙ্গলে ১০ হাজার ২২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ৫৬ হাজার ৩৪৫ হেক্টর জমি।

এবছর নতুন জাতের বীজ ব্রি ধান-৯২, ব্রি ধান-১০০ যেটিকে বঙ্গবন্ধু ধান হিসেবে নামকরণ করা হয়েছে। নতুন জাতের মধ্যে ব্রি ধান-৮৯ ভালো ফলন হয়েছে।

জেলায় সবচেয়ে বেশি চাষ হয়েছে ব্রি ধান-২৯। এ ছাড়াও চাষ হয়েছে ব্রি ধান-৫৮, ব্রি ধান-১৪, হাইব্রিডসহ বিভিন্ন জাতের ধান।

কৃষি বিভাগ বলছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় ব্রি ধান-২৯ এর পরিবর্তে ব্রি ধান-৮৯ ও ব্রি ধান-৯২ এবং ব্রি ধান-২৮ এর পরিবর্তে ব্রি ধান-৮৮ চাষ করা হবে।

হাওরে ৩৬ শতাংশ বোরো ধান কাটার উপযোগী এবং হাওর ছাড়া অন্যান্য এলাকায় ৩ শতাংশ কাটার উপযোগী হয়েছে।

তবে হাওরে ব্রি ধান-২৮ চিটা দেখা দিয়েছে। যার ফলে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিটার কারণে অনেক কৃষক ধান কাটতে চাচ্ছেন না। তারা বলেন, এই ধান কেটে শ্রমিকের টাকা দেয়া সম্ভব হবে না। একই কথা বলেন কাউয়াদিঘি হাওর ও হাইল হাওরের কৃষক মাহমুদুল হাসান, খায়রুল ইসলামসহ আরো কয়েকজন।

হাকালুকি হাওরের কৃষক আব্দুল হান্নান বলেন, তিনি এ বছর ৮ বিঘা জমি চাষ করেছেন। এরমধ্যে ২ বিঘা জমিতে ব্রি ধান-২৮ চাষ করেছিলেন। পুরো দুই বিঘা জমির ফসলে চিটা হয়েছে। তিনি অভিযোগ করেন, কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি।

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কৃষক রিয়াজুর রহমান বলেন, কৃষি বিভাগ কাগজে-কলমে ফলন বাড়িয়ে দেখাতে ব্যস্ত। কৃষকের সমস্যাগুলো সমাধানে কোনো কাজে আসেন না। এভাবে চললে তো হবে না।

তবে কৃষি বিভাগ চিটার বিষয়টি স্বীকার করলেও কৃষককে অসহযোগিতার বিষয়টি অস্বীকার করে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ৪১ হাজার ৮০০ কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। তার মধ্যে ৩৫ হাজার কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে। এর মধ্যে ২৮ হাজার কৃষককে হাইব্রিড বীজ ও ৭ হাজার ৫০০ কৃষককে উচ্চ ফলনশীল বীজ দেওয়া হয়। আর অন্যান্য ৬ হাজার ৮০০ কৃষককে বিভিন্ন কৃষি উপকরণ দেওয়া হয়।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজি লুৎফুল বারী জানান, বোরো ধান হচ্ছে ঝুঁকিপূর্ণ। এতে রোগ বালাই থাকে। শিলা বৃষ্টির সম্ভাবনা থাকে। এমনকি প্লাবনের আশঙ্কাও থাকে।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ বোরো ধান হাওরে কাটার উপযোগী হওয়ার পরও কাটা হচ্ছে না। এক্ষেত্রে কৃষকরা বলছেন রোজা মাস থাকা ও শ্রমিক সংকটের কথা। এগুলো শঙ্কা তৈরি করছে। তবে সবমিলিয়ে বোরো ধানের ভালো ফলন হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102