সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা সুরেশ খুন

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
রাঙামাটিতে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে জেএসএস নেতা সুরেশ খুন - Sunamganj Journal

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়িতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নেতা সুরেশ কান্তি চাকমা ওরফে হিমেশ’কে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা।

শুক্রবার ভোরে বাঘাইছড়ির উপজেলার ৩৫ নং বঙ্গলতলী ইউপি’র বি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুরেশ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস মূল দল) নেতা ছিলেন বলে নিশ্চিত করেছেন বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা।

এই ঘটনায় জেএসএস মূল দলের পক্ষ থেকে প্রতিপক্ষ সংস্কারপন্থী দলের সন্ত্রাসীদের দায়ি করলেও দলটির পক্ষ থেকে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, সুরেশ কান্তি চাকমা প্রাণভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়ির অদূরে আরেকটি বাড়িতে ঘুমাচ্ছিলেন। শুক্রবার ভোররাত ৪টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত বাড়িটি ঘিরে ফেলে এবং ঘুমন্ত সুরেশকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। সশস্ত্র হামলার এই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাঘাইছড়ি বাঘাইছড়ি সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি শুনে উক্ত এলাকায় থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে তাড়া ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। বেলা ১১টার সময় তিনি জানান, পুলিশ এখনো পর্যন্ত নিহতের লাশ খুজে পায়নি। পুলিশের টিমটি ফিরে আসলে আসল ঘটনা বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102