মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির!

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আমির! - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন মোহাম্মদ আমির। পাকিস্তানের স্থানীয় পত্রিকাগুলোতে এমনই খবর প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর গুঞ্জন শোনা যাচ্ছে রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। দায়িত্ব নিতে পারেন নাজাম শেঠি। আর সেটা হলে অবসর ভেঙে ফিরতে পারেন আমির। যিনি পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

২৯ বছর বয়সী এই পেসার ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় বলেছিলেন, ‘আমি এখন ক্রিকেট ছাড়ছি। কারণ, আমাকে মানসিকভাবে অত্যাচার করা হয়েছে। আমি মনে করি এই অত্যাচার সহ্য করার ক্ষমতা আমার নেই। ২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমি অনেক অত্যাচার সহ্য করেছি। পিসিবি আমার পেছনে অনেক বিনিয়োগ করেছে বলেও আমাকে অত্যাচার করা হয়েছে।’

অবসর নেওয়ার সময় আমির ধন্যবাদ দিয়েছিলেন নাজাম শেঠিকে। সে সময় ধন্যবাদ দিয়েছিলেন শহীদ আফ্রিদিকেও। তখন তিনি বলেছিলেন ওয়াকার ইউনুস ও মিসবাহ-উল-হক চলে গেলে আমি আবার ফিরবো। অবশ্য এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডে ব্যাপক রদবদল হলেও আমির ফিরেননি। আর সেটার কারণ ছিল ফিক্সারদের বিরুদ্ধে রমিজ রাজার কঠোর অবস্থান। এখন তিনিও সরে দাঁড়ালে আমিরের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ আরও উন্মুক্ত হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102