মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

যেকোনো সময় মুক্তি পেতে পারেন সম্রাট

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
যেকোনো সময় মুক্তি পেতে পারেন সম্রাট - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: বহুল আলোচিত-সমালোচিত ও যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট যেকোনো সময় জামিনে মুক্তি পেতে যাচ্ছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা চার মামলায় ৩টিতেই জামিন পেয়েছেন। তবে একমাত্র দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তিনি আদালত থেকে জামিনে সব ধরনের চেষ্টা করছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত রোববার সম্রাটের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা অস্ত্র মামলায় ঢাকার অতিরিক্ত প্রথম মহানগর দায়রা জজ ও মাদক মামলায় অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন সম্রাটের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

এরপর গত সোমবার ঢাকা সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ অর্থ পাচার মামলায় ১০ হাজার টাকা মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন। তবে এখনও সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলাটি আদালতে বিচারাধীন। এ মামলায় চলতি সপ্তাহে কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে আদালতে জামিনের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন সম্রাটের আইনজীবী। সেক্ষেত্রে ওই মামলার জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সোমবার (১১ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, দুপুর পর্যন্ত দুই মামলায় জামিনের কপি আমরা হাতে পেয়েছি। এ ছাড়া আরেকটি মামলা জামিন হয়েছে বলেও শুনেছি। তবে তার বিরুদ্ধে মোট ৪টি মামলা রয়েছে। এসব মামলায় জামিন বা আদালতের আদেশ পাওয়ার পরই মূলত তার মুক্তির বিষয়টি পরিষ্কার করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন মামলায় আদালত থেকে তার জামিন হওয়ার পরপর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বলে জোর আলোচনা শুরু হয়েছে। এজন্য সম্রাটের পরিবার ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করেছে। সেক্ষেত্রে ঈদের আগেই তিনি মুক্তি পেতে পারেন। মুক্তি পেলে শারীরিক অসুস্থতার কারণে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে অফিসে অভিযান পরিচালনা করে সংস্থাটি। অফিসের ভেতরে বন্যপ্রাণীর চামড়া, মাদক ও অস্ত্র পাওয়ায় পৃথক তিনটি মামলা হয়। তবে বন্যপ্রাণী আইনের মামলায় সম্রাট ইতোমধ্যে সাজা ভোগ করেছেন। অস্ত্র ও মাদক আইনে রমনা থানায় পৃথক মামলা দায়ের করে র‌্যাব।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102