নিজস্ব প্রতিবেদক: সিলেটে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটির জেরে নাজিম আহমদ (১৯) নামে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
নাজিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। পেশায় হোটেল শ্রমিক এবং বর্তমানে তিনি নগরীর দরগাহ মহল্লার বাস করতেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ওসমানী মেডিক্যালের ইমার্জেন্সি গেইটের সামনে এ ঘটনা ঘটে।
সিলেট কতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।