মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বাংলাদেশের নিরপেক্ষ আম্পায়ারের দাবি পূরণ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
বাংলাদেশের নিরপেক্ষ আম্পায়ারের দাবি পূরণ - Sunamganj Journal

ক্রীড়া ডেস্ক: ডারবান টেস্টে অনফিল্ড আম্পায়ারদের একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি। মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান ছাড়াও সফরকারী দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরাও ছিলেন সরব। আম্পায়ারদের কর্মকাণ্ড নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলেও জানানো হয় বিসিবির পক্ষ থেকে। সদ্য শেষ হওয়া বোর্ড মিটিংয়ে সেই দাবি হয়েছে পূরণ।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ভ্রমণ সীমাবদ্ধতার কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে স্বাগতিক দেশের আম্পায়ারদের নিযুক্ত করা হয়েছে। এতদিন এ নিয়ে প্রশ্ন না উঠলেও ডারবানে দুই দক্ষিণ আফ্রিকান আম্পায়ারের কাণ্ডে সফরকারীদের পক্ষ থেকে নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর জোরালো দাবি জানানো হয়।

সেটা আংশিকভাবে পূরণ করা হয়েছে সবশেষ বোর্ড মিটিংয়ে। করোনার প্রকোপ কমতে থাকায় ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে ভ্রমণে কড়াকড়ি এখন আর নেই বললেই চলে। তাতে করে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে একজন স্বাগতিক অনফিল্ড ও আরেকজন নিরপেক্ষ অনফিল্ড আম্পায়ার দায়িত্ব পালন করবেন। টিভি আম্পায়ারও হবেন নিরপেক্ষ, চতুর্থ আম্পায়ার স্থানীয়। আগের মতোই টেস্টে ম্যাচ রেফারি থাকবেন নিরপেক্ষ।

তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে চারজন ম্যাচ অফিসিয়ালের প্রত্যেকে থাকবেন স্থানীয়।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102