মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বাঁধ রক্ষায় হাজারো মানুষের প্রাণপণ চেষ্টা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
বাঁধ রক্ষায় হাজারো মানুষের প্রাণপণ চেষ্টা - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের অন্তর্গত খল্লি গ্রামের উত্তরপাশে ছায়ার হাওর উপ প্রকল্পের আওতায় ৯০নং পিআইসির বাঁধটির নিচ দিয়ে হঠাৎ পানি ঢুকতে শুরু করে দুপুরে।

খবর পেয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন হাজারো মানুষ এমনকি প্রশাসনের লোকজনও। স্বেচ্ছাশ্রমে বাঁধে মাটি ফেলেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রামের নারী ও শিশু শিক্ষার্থী। প্রশাসনের উদ্ধুদ্ধে হাজারো মানুষের প্রাণপণ চেষ্টায় কোনো রকমে বাঁধটি ঠিকে যায়। তবে কৃষকরা বলছেন এই বাঁধ বৃষ্টি হলে আর রক্ষা করা যাবে না। ছায়ার হাওরে ৩টি জেলার হাজার হাজার হেক্টর বোরো জমি রয়েছে।

বুধবার সরেজমিন গিয়ে দেখা যায় হাজারো মানুষ বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন।

এবিষয়ে খল্লি গ্রামের বিধান চন্দ্র দাস বলেন, প্রথমে শিমুল নামের একটি ছেলে চিল্লানি দিয়া কইছে। পরে আমি আর হিরেন্দ্র গিয়া বাঁধে কাজ ভাঙাবন্ধকরণের কাজে লাগছি। এরপর খবর পেয়ে হাজার হাজার মানুষ আইয়া বাঁধে কাজ করছে।

খল্লি গ্রামের বাসিন্দা শৈলেন দাস বলেন, গত ২দিন ধরে বাঁধের নিচ দিয়ে একটু একটু করে পানি ঢুকছিল। আজ (৬ এপ্রিল) আমরা দেখতে পাই পানি ঢুকতেছে। এই বাঁধ ভাঙলে ছায়ার হাওর তলিয়ে যাবে। ছায়ার হাওরে কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার হাজার হাজার মানুষের জমি আছে। ওই পিআইসির বাঁধ দুর্বল ও বালু মিশ্রিত মাটি হওয়ায় বাঁধে ফাটল ধরে নিচ দিয়ে পানি ঢুকছিল।

একই গ্রামের চন্দ্রকান্ত দাস ও বিজিত দাস বলেন, আমরা বাঁধে মাটি না ফেললে এতক্ষণে বাঁধ ভেঙে হাওর তলাইয়া যাইত। ৯০ নং পিআইসির ৩৭০ মিটার বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে ১৯লাখ ৭৭হাজার টাকা।

বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন এই বাঁধ ২লাখ টাকায় আমি টেকসই বাঁধ তৈরি করতে পারবো। এত বিপুল টাকা বরাদ্দ দিয়ে কেনো বাঁধ দুর্বল হলো পানি উন্নয়ন বোর্ড জবাব দিক। ইউএনও এবং ওসি সাহেব বাঁধ রক্ষার ব্যাপারে যতেষ্ট আন্তরিক বলেও জানান তিনি।

এব্যাপারে পাউবো’র শাখা কর্মকর্তা (এসও) আব্দুল কাইয়ুম বলেন বস্তি মাটির তলায় দিয়া পানি ঢুকছে। এমন ঝুঁকিপূর্ণ বাঁধে আগে তদারকি করেননি কেনো এমন প্রশ্নে মাথানিচু করে এড়িয়ে যান তিনি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন উত্তর দিকে আরেকটি বাঁধ তৈরি করা হচ্ছে। এক্সভেটর মেশিনও আনা হবে বলে নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102