সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

‘হাওরের বোরো ফসল হুমকির মুখে, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং কৃষিমন্ত্রী এই মুহূর্তে সুনামগঞ্জে যাওয়া দরকার

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
‘হাওরের বোরো ফসল হুমকির মুখে, পানিসম্পদ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব এবং কৃষিমন্ত্রী এই মুহূর্তে সুনামগঞ্জে যাওয়া দরকার - Sunamganj Journal

নিজস্বে প্রতিবেদক: সুনামগঞ্জের পাহাড়ি ঢলের ধাক্কা থেকে হাওরের একমাত্র ফসল রক্ষার বিষয়টিকে সবচেয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় জাপার এই সংসদ সদস্য হাওরের ফসল রক্ষায় উদ্যোগ নেয়ার দাবি জানান।

পীর ফজলুর বলেন, সুনামগঞ্জ হাওর এলাকার একমাত্র ফসল বোরো। এই ফসল ঘরে তুলতে ১০ থেকে ১৫দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে। লক্ষ্যমাত্রা ১৩ লাখ টন। ১২টি উপজেলার ৫২টি হাওরে ২২ লাখ ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। কিন্তু হাওর এখন সীমান্তের ওপার থেকে ঢল নেমে আসছে। সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এর গুরুত্বটা বুঝতে পারছে না।

তিনি বলেন, এই ফসলহানি হলে হাহাকার দেখা দেবে। এই ফসলহানি হতে বেশিদিন লাগে না। একদিনের ভেতর একটা দুটা বাঁধ ভাঙা শুরু হলেই সমস্ত হাওর তলিয়ে যায়। টাঙ্গুয়ার হাওরের নজরখালি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকেছে। আরো কয়েকটি বাঁধে ধস দেখা দিয়েছে। স্থানীয় লোকজন বাঁধ রক্ষায় কাজ করছে। ফসল তোলার জন্য কয়েকটা দিন দরকার। এই ফসলকে গুরুত্ব দিয়ে পানি সম্পদ ও কৃষি মন্ত্রণালয়ের উচিত সমস্ত কিছু বাদ দিয়ে ফসল রক্ষা করা দরকার। ৯ লাখ টন ধান, এটা বিশাল বিষয়।

সংসদে পীর ফজলুর বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী উপস্থিত আছেন হাওরে বাঁধ নির্মাণ ও মেরামতের জন্য প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। যেগুলো নির্মাণ হয়েছে সেগুলো সঠিকভাবে হয়েছে কি না, যদি না হয়ে থাকে স্পটে গিয়ে যেখানে যা দরকার তাই করতে হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102