শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে-স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে-স্বরাষ্ট্রমন্ত্রী - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মতিঝিল থানা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুনের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ মর্মান্তিক ও ন্যক্কারজনক হত্যাকাণ্ডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে। সে বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না।

শনিবার (২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তে যদি অন‌্য কারো সংশ্লিষ্টতা বেরিয়ে আসে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত সংশ্লিষ্ট সংস্থাকে এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার আমতলা এলাকায় টিপুর গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও তার গাড়িচালক মুন্না এবং রিকশারোহী বেসরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া ওরফে প্রীতি নির্মমভাবে খুন হন।

এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নামে।

তদন্তের অংশ হিসেবে এ ঘটনায় সরাসরি শুটার আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া ঘটনার পরিকল্পনাকারীসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102