সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সৌদি প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াল ৩০ নভেম্বর পর্যন্ত

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
সৌদি প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়াল ৩০ নভেম্বর পর্যন্ত - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: মহামারি করোনার কারণে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিল সৌদি আরব সরকার। প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটি।

এছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একইভাবে বৃদ্ধি হবে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তরের তথ্য মতে, কোনো ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা ভিজিট, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির এই প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।

সৌদির সংবাদ মাধ্যম বলছে, করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এজন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102