অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে মৃত্যুশূন্য আরও একদিন পার করলো বাংলাদেশ। ৩১ মার্চ সকাল ৮টা থেকে ১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশের কোথাও করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনের দেহে।
শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ১১ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।