মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাজুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা ভ্রাম্যমান আদালতে দুজনকে এক লক্ষ টাকা জরিমান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব।

সোমবার বিকেল ৫টায় উপজেলার নারকিলা মৌজার কাজুয়া নদীর পাড় থেকে গোলজার আহমেদ(৪৫) ও শাহাবুদ্দিন(৪০) নামের দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এসময় ৬টি সেলু মেশিনসহ ড্রেজারের সরঞ্জামও নিয়ে আসা হয়।

পরে রাত ৯টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে দুজনকে এক লক্ষ টাকা জরিমান করা হয়। অনাদায়ে দুজনকে দু বছরের কারাদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।

এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার হবিবপুর ইউনিয়নের টুকচানপুর গ্রামের গোলজার ও দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতোপা গ্রামের সাবেক ইউপি সদস্য আলা উদ্দিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। আর এসব বালু দিরাই উপজেলার সওজের একটি রাস্তায় ও ব্রিজের এপ্রোচে মাটি ভরাটের নামে বিক্রি করছে এই সিন্ডিকেট চক্রটি। স্থানীয়রা বালু উত্তোলন বন্ধে নিষেধ দিলেও তা মানেনি এই শক্তিশালী চক্রটি।

পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে শাল্লা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পরে শাহাবুদ্দিন জানান, হবিবপুর ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাসের নির্দেশে এখান থেকে বালু উত্তোলন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব জানান, বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়। পরে মুলহোতা গোলজার স্বেচ্চায় এসে ধরা দেয়। এরপর দুজনকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102