রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

শাল্লায় প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
শাল্লায় প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ - Sunamganj Journal

শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদের বিরুদ্ধে সাড়ে ৬লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

২১ মার্চ বেশ কয়েকজন অবঃপ্রাপ্ত শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীন মোহাম্মদের কাছে তাদের প্রায় সাড়ে ৬লাখ টাকা ফেরৎ চাইতে আসেন। এই টাকা পেনশন ভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়েছেন বলে জানান তারা।

সাংবাদিকদের কাছে অবঃপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র সরকার, মানিক চন্দ্র দাস, আহল্লাদ চন্দ্র দাসসহ অন্যান্য শিক্ষকরা বলেন আমরা ৯জনের কাছ থেকে শিক্ষা অফিসার দীন মোহাম্মদ জনপ্রতি ৫০হাজার টাকা নিয়েছেন। সাড়ে ৪লাখ টাকা নিয়েছেন আমাদের পিটি নাই এই সুবাদে। এই সাড়ে ৪লাখ টাকা নিছে উপরের বাবদ। যেডা কইয়া নিছে, ইডা উপরে সে দিছে না আর তারে আমরা ৯জনে আরো ২০ হাজার কইরা ১লাখ ৮০ হাজার টাকা দিছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন ৯জন শিক্ষককের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য। তার আরো অনেক ঘটনা আছে। যা মাইক দিয়া কইতাম পারতাছি না। আরেক শিক্ষককে ২০১৯ সালের ১৮জুন শারীরিকভাবে লাঞ্ছিতও করেন ওই শিক্ষা কর্মকার্তা।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার দীন মোহাম্মদ বলেন, তারা মিথ্যা কথা কইতাছে। তিনি বলেন আমার সামনে বলুক তারা। এসময় ওই শিক্ষকগণ তার সামনে উপস্থিত থাকলেও নিরবতা পালন করেন।

সুধন খল্লি সপ্রাবি’র প্রধান শিক্ষক লিটন চন্দ্র তালুকদার এক চায়ের দোকানে বলেন ঘটনা সত্য। শিক্ষা অফিসার আমার কাছে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এসময় ওই চায়ের দোকানে শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, বিজন কান্তি রায় ও ভুক্তভোগী অবঃপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্র সরকার উপস্থিত ছিলেন।

এবিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকার্তা এস এম আব্দুর রহমান বলেন বিষয়টি আমার জানা নেই। তারা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে সহকারি শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন দীন মোহাম্মদ। এরপর মধ্যে কয়েক মাসের জন্য কয়েকজন শিক্ষা অফিসার দায়িত্বপালন করেন। কিন্তু শাল্লায় বেশিদিন দায়িত্বপালন করতে পারেননি তাঁরা। তবে অদৃশ্য শক্তির প্রভাবে দীর্ঘ ৮ বছর শাল্লায় দায়িত্বপালন করেন তিনি। অনেকের ধারণা এই দীর্ঘ সময় শাল্লায় থাকার ফলে নানা দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েন শিক্ষা কর্মকার্তা দীন মোহাম্মদ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102