সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বাংলাদেশ প্রস্তুত: হ‌জের বিষ‌য়ে সৌদির সিদ্ধান্ত শিগগির

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
বাংলাদেশ প্রস্তুত: হ‌জের বিষ‌য়ে সৌদির সিদ্ধান্ত শিগগির - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: দীর্ঘদিন পর বাংলা‌দে‌শসহ বি‌দেশি‌দের জন‌্য চালু হচ্ছে প‌বিত্র হজ। করোনার কার‌ণে গেল দু’বছর পূর্ণ প্রস্তুতি থাকা স‌ত্বেও সৌ‌দি সরকা‌রের নি‌ষেধাজ্ঞার কার‌ণে বাংলা‌দে‌শি হজযাত্রীরা হজ কর‌তে পা‌রেন‌নি। এবার ক‌রোনা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হওয়ায় বাংলা‌দে‌শি হজযাত্রীদের হজে যে‌তে আর বাধা থাক‌ছে না। ত‌বে আগের মত বাংলা‌দে‌শি হজযাত্রীর কোটা পূর্ণ হ‌বে কি-না, সেটা নি‌য়ে এখনও অনিশ্চয়তা র‌য়ে গে‌ছে। আর কতজন বাংলাদেশ থে‌কে যে‌তে পার‌বেন, তা নির্ভর কর‌ছে সৌ‌দির সরকারের উপর। 

তবে খুব শিগগিরই সৌদি হজ চালুসহ এ বিষ‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে বাংলা‌দেশ‌কে সিদ্ধান্ত জা‌নি‌য়ে দে‌বে। সৌ‌দি সরকা‌রের পক্ষ থে‌কে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে এমন আশ্বাসই দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে। 

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হ‌জের বিষ‌য়ে অগ্রগ‌তি জান‌তে সৌ‌দি আরব সফর কর‌ছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

‌রোববার (২০ মার্চ) ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টায় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহের সঙ্গে জেদ্দাস্থ তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাতকালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান ধর্ম প্রতিমন্ত্রী।  এসময় সৌদি মন্ত্রী জানান, সৌদি আরব সরকারের পক্ষ হতে শিগগিরই এ বিষয়ে ডিক্রি জারি করা হবে। 

সফররত ধর্ম প্রতিমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে জানান, করোনা মহামারি উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য হজে অংশ গ্রহণ করার অভিপ্রায়ে বাংলাদেশের হজযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

তিনি বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী পাঠানোর প্রস্তুতির বিষয়টি অবহিত করলে সৌদি হজমন্ত্রী জানান, আসন্ন সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনকালে যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আরো জানান, ওমরাহ যাত্রীরা পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দায় ২১-২২ মার্চ অনুষ্ঠেয় ‘The Conference & Exhibition for Hajj and Umrah services: Transformation Towards Innovation’ শীর্ষক সম্মেলনে অংশ নে‌বেন। ২৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ‌্য, করোনা মহামারির কারণে এতদিন বাংলা‌দেশসহ বিদেশিদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি। মহামারি প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হওয়ায় কিছু‌দিন আগে ওমরাহ পাল‌নের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। গত বছরের ১০ আগস্ট থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেয়। এরপর থে‌কে বাংলা‌দেশিরা ‌সৌ‌দি আর‌বে গি‌য়ে ওমরাহ পালন কর‌ছেন। দ্রুত সৌ‌দি সরকার হ‌জের বিষ‌য়ে সিদ্ধান্ত ‌দি‌লে চল‌তি বছর থে‌কে আবার চালু হ‌বে প‌বিত্র হজ। 

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102