সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যায় যাত্রীসহ লঞ্চডুবি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ মার্চ, ২০২২
কার্গো জাহাজের ধাক্কায় শীতলক্ষ্যায় যাত্রীসহ লঞ্চডুবি - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীসহ লঞ্চডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া লঞ্চটির নাম এমএম আশরাফ উদ্দিন। আজ রোববার দুপুর ২টার দিকে শীতলক্ষ্যা নদীতে যাত্রীসহ লঞ্চডুবির ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় অনেকে নিখোঁজ। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

ডুডে যাওয়া লঞ্চটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা নির্দিষ্ট নয়। ধারণা করা হচ্ছে, লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। বেশ কয়েকজন সাঁতরে নদীর পাড়ে পৌঁছতে সক্ষম হয়েছেন।

নৌপুলিশ নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছে কাজ শুরু করেছেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102