মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলায় উৎসবের আমেজ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলায় উৎসবের আমেজ - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে শাহ শরীফ জিন্দানী (রহঃ) মাজারে তিনদিনের ওরস শেষে গ্রামীণ ঐতিহ্য হিসেবে যুগ যুগ ধরে চলে আসছে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা।

শনিবার (১৯ মার্চ) সকাল থেকে উপজেলার নওগাঁ ইউনিয়নের নওগাঁ শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে এ মেলা অনুষ্ঠিত হয়। বউ-শাশুড়ি মেলায় উৎসবের আমেজে কেনাকাটা করেন শত শত বউ-শাশুড়ি।

মাজারের মুতাওয়াল্লি আব্দুল হাই সরকার জানান, প্রতি বছরের রেওয়াজ অনুযায়ী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিন দিনের বার্ষিক ওরসের শেষের দিন শনিবার ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সদস্য আশরাফ আলী বাবলু জানান- রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই চার উপজেলার হাজার হাজার নারীদের উপস্থিতিতে মেলাস্থল সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে মেলা এলাকা বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়।

মেলার বিশেষ আকর্ষণ কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, মৃৎপাত্র, প্রসাধনী সামগ্রী, মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছু প্রচুর পরিমাণে পাওয়া যায়। বছরের একটি দিন এইমেলাকে ঘিরে এলাকার ঘরে ঘরে জামাই-ঝিকেও বাড়িতে আনা হয়। ফলে এলাকায় নারীদের মাঝে উৎসব আমেজ ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102