মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

আওয়ামীলীগ সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণেই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-মিজান চৌধুরী

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
আওয়ামীলীগ সরকারের দুর্নীতি আর লুটপাটের কারণেই আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি-মিজান চৌধুরী - Sunamganj Journal

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎ-গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৫ মার্চ)বিকালে স্থানীয় দোয়ারাবাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। কিন্তু জনদুর্ভোগ লাঘবে সরকারের কোনো মাথাব্যথা নেই। কারণ তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। অবৈধভাবে দখলদারির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এ অবস্থার পরিবর্তনও সম্ভব নয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি প্রতারক দল, মিথ্যাবাদী ও অত্যাচারী দল। বর্তমান নির্বাচন ব্যবস্থাটাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এরা নির্বাচন করবে কিন্তু মানুষ যাতে ভোট দিতে না পারে তাও নিশ্চিত করবে। তারা তাদের মতো করে সিল মেরে কিংবা ইভিএম দিয়ে ভোট নিয়ে সরকার তৈরি করবে। অর্থাৎ তারা ক্ষমতায় থাকবে ঠিকই, শুধু তারা দেখাবে যে নির্বাচন করেছি। কিন্তু এবার সরকারে থেকে একটি ইলেকশন দিয়ে ভোট নিয়ে চলে যাবেন সেই কাজ আর হবে না। এখনো সময় আছে চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুতের দাম কমান। জনগণের আশা-আকাক্সক্ষা অনুযায়ী পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা দিন। এ দেশের মানুষের আশা-আকাক্সক্ষা একটি নিরপেক্ষ নির্বাচন।’এদেশের মানুষের মূল্যই কমেছে; বাকি সবকিছুর দাম বেড়েছে। কেবল আওয়ামী লীগের নেতা ও চাটুকারদের ক্রয়ক্ষমতা বেড়েছে। ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও জনগণ ৭০ টাকায় চাল কিনে খাচ্ছে।’

দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাষ্টারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাষ্টার, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,যুগ্ম আহবায়ক হেলাল মিয়া,যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ও মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার,আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন, এইচ এম কামাল,তাইবুর রহমান,শামছুল ইসলাম,আমান উল্লাহ আমান,আব্দুল হক,আফিকুল ইসলাম, বিএনপি নেতা নুর আলী ইমরান, মোঃ মামুন মিয়া, জহির মিয়া, আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ,যুগ্ম আহবায়ক আলহাজ্ব নুর আলম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এরশাদুর রহমান মেম্বার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল হক, সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক তারেক হোসাইন রাজ প্রমুখ

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102