নিজস্ব প্রতিবেদক: “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের সহযোগিতায় মঙ্গলবার সকালে এই দিবস পালন করা হয়।
এ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার-উল-হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ, ব্যাবসায়ী জিএম তাশহীজ, ব্যাবসায়ী জমান আহমেদ সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাষ্ট্রির প্রতিনিধিবৃন্দ অনেকে।