শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

বাংলাদেশের জয়ে ভূমিকা রেখে রোমাঞ্চিত ফাহিমা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
বাংলাদেশের জয়ে ভূমিকা রেখে রোমাঞ্চিত ফাহিমা - Sunamganj Journal

অনলাইন ডেস্ক: ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দল। একই দেশের বিপক্ষে মেয়েরাও বিশ্বকাপের প্রথম জয় পেল। দারুণ এই জয়ে বল হাতে দুর্দান্ত ফাহিমা খাতুন।

৯ রানের ঐতিহাসিক জয়ে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নেন ফাহিমা। ৮ ওভার বল করে এই দারুণ বোলিংয়ে ম্যাচসেরাও হয়েছেন ২৯ বছর বয়সী এই লেগস্পিনার।

ম্যাচ শেষে ফাহিমা বললেন, ‘আমি প্রথমে সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি সবসময় আমার দলের জন্য খেলতে প্রস্তুত এবং একটুও স্নায়ুচাপে ভুগছিলাম না। আমি শুধু সঠিক জায়গায় বল করছিলাম এবং সফলতা এলো। এটা খুবই স্পোর্টিং উইকেট। আমি সত্যিই উত্তেজিত এবং খুশি যে আমার দলের জন্য আমি পারফর্ম করেছি।

২৩৫ রানের লক্ষ্যে নেমে ৮ ওভার বাকি থাকতে ১৮৩ রানে ২ উইকেট স্কোর ছিল পাকিস্তানের। কিন্তু এরপরই শুরু হয় বাংলাদেশের দারুণ বোলিং। ওমাইমা সোহেলকে (১০) ফারজানা হকের ক্যাচ বানান ফাহিমা।

পরের ওভারে নিদা দার (০) রুমানা আহমেদের শিকার। ৪৪তম ওভারে টানা দুই বলে আলিয়া রিয়াজ ও ফাতিমা সানাকে খালি হাতে ফেরান ফাহিমা। একই ওভারে সিদ্রা নওয়াজকে (১) রান আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে পাকিস্তান।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102