নিজস্ব প্রতিবেদক: প্রবীন কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ৯৭ জন বয়স্ক ভাতা ও মৃত সদস্যদের সৎকারের অর্থ প্রদান করা হয়েছে।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আয়োজনে শনিবার(১২ মার্চ) দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের পদক্ষেপ সুরমা বাঞ্চ হলরুমে এই বয়স্ক ভাতা ও মৃত সদস্যদের সৎকারের অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সুরমা বাঞ্চের কো-অর্ডিনেটর মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেন রেজা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র বি-বাড়ীয়া জোনের জোনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলা ব্রাঞ্চ ম্যানেজার গোলাম ইয়াহিয়া, সুনামগঞ্জ জার্নালের সম্পাদক ও প্রকাশক আল আমিন, সমাজসেবক সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার সুরমা ইউনিয়নের ৯৭ জন বয়স্ক উপকারভোগি মধ্যে ২ লাখ ৯১ হাজার। এর মধ্যে মৃত ১০ জন সদস্যকে ২০ হাজার দেয়া হয়।