নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন।
জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে পুলিশ লাইনের হলরুমে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এই অভিন্ন মানদন্ডের আলোকে সর্বোচ্চ প্রাপ্তমান ফেব্রুয়ারি ২০২২ সম্মাননা পুরস্কার সদর সার্কেল জয়নাল আবেদীনের হাতে তুলে দেন।
এ সময় উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিল্লাল হোসেনসহ অনেকে।

এছাড়া জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।