নিজস্ব প্রতিবেদক: বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের অপ তৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সুনামগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহরের রমিজ বিপণীস্থ কার্যালয় হতে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।
পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার, এডভোকেট আজাদুল ইসলাম রতন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, যুবলীগ নেতা ফয়সল আহমদ, এনাম আহমদ, কাওসার তালুকদার, বকুল তালুকদার, জোতি বাবু,তৈয়বুর রহমান, হেলাল আহমদ, হাসানুজ্জামান ইস্পাহানি, সৈয়দ ইমন, জেবুল মিয়া হারুনুর রশিদ রিপন প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির সুন্দর পরিবেশ বিরাজ করছে। বড় বড় মেগা প্রকল্প সহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। ঠিক এমনি সময় বিএনপি জামাত চক্র দেশ বিরোধী ষড়যন্ত্র সহ নানা অপরাধ তৎপরতা শুরূ করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপ চেষ্টাও করছে। কিন্ত যুবলীগের একটি সদস্য ও বেচেঁ থাকা অবস্থাতে সে স্বপ্ন বাস্তবায়নের কোন সুযোগ নেই। যুবলীগ রাজপথে ছিল,আছে এবং থাকবে।