সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়-আফরোজা আব্বাস

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ভোট সম্ভব নয়-আফরোজা আব্বাস - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে না। তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে। মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। সরকারের নির্দেশে পরের দিনের ভোট আগের দিন করে ফেলবে। যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচনী ব্যবস্থা চাই। যাতে মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। স্বাধীন নির্বাচনী ব্যবস্থা ছাড়া কোনও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট করতে পারবে না।

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে মসনদে বসে আছে। যে কারণে মানুষের প্রতি তাদের দরদ নেই। জিনিসপত্রের আকাশচুম্বী দামে তাদের কিছু যায় আসে না। তাই মানুষ এখন আর তাদের এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। মানুষ তাদের পতন দেখতে চায়।

সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি শাম্মী আক্তার, সামিয়া বেগম চৌধুরী, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাবেক এমপি নজির হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102